প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীতে গ্যাসের চাপ স্বাভাবিক হবে কখন: জানাল তিতাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মিরপুর রোডে গণভবনের সামনে ক্ষতিগ্রস্ত চার ইঞ্চি ব্যাসের ভালভটি নতুন ভালভ দিয়ে প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। তবে বিতরণ নেটওয়ার্কে চাপের ভারসাম্য ফিরতে কিছুটা সময় প্রয়োজন হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

এর আগে সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর রোডে চার ইঞ্চি গ্যাস পাইপলাইনের ভালভে ফাটল দেখা দেওয়ায় লিকেজ তৈরি হয়। জরুরি মেরামত কাজের জন্য বিতরণ ব্যবস্থার কয়েকটি ভালভ বন্ধ রেখে গ্যাসের চাপ সীমিত করা হয়।

এর প্রভাবে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস স্বল্পচাপ দেখা দেয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা