প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করতে চান তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচনী লড়াইয়ে ফেরেছেন। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

তিনি বলেন, “নির্বাচন কমিশনে করা আমার আপিল মঞ্জুর হয়েছে। এখন আবার নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নেব।”

মনোনয়ন বাতিল হওয়ার পরের এক সপ্তাহকে ‘ভিন্নরকম অভিজ্ঞতা’ হিসেবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, “দেশ-বিদেশের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। কেউ দোয়া করেছেন, কেউ হতাশা প্রকাশ করেছেন। সবার প্রতি কৃতজ্ঞ।”

তিনি জানান, জনসমর্থন নিয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকের জন্য আবেদন করবেন এবং তার পছন্দের প্রতীক হলো ফুটবল।

এদিন বেলা ১১:৩০ মিনিটে নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর আগে ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছিল।

এছাড়া ১০-১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন ভবনে বিভিন্ন আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এবং রায় নির্বাচনী ভবনের মনিটর ও সংশ্লিষ্ট প্রার্থীর ই-মেইলে প্রেরণ করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা