প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চাই না : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

বিএনপির সদ্যনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। তবে আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।”

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএনপি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমার অবস্থানের সঙ্গে যুক্ত ১৯৮১ সালের একটি জানাজা, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের জানাজা। এসবই আমাদের শিখিয়েছে, হিংসা, প্রতিশোধ বা প্রতিহিংসার পথে গেলে দেশ ও জনগণের ক্ষতি হয়। বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালনা করবে।”

তিনি আরও বলেন, “দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। তবে আমরা যদি আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করি, তাহলে জাতির জন্য উপকার হবে। কোনোভাবেই তা বিভেদের পর্যায়ে পৌঁছাবে না। বর্তমান কঠিন সময়ে আশার দিক দেখছি, কারণ মানুষের কাছে ভবিষ্যতের পরিকল্পনা আছে এবং তারা সেটি নিয়ে ভাবছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা