প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি থেকে জামায়াত-এনসিপির জোট অনেক এগিয়ে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে বিএনপির জোট থেকে জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেক এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “ইইউকে জানানো হয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই। নির্বাচনী প্রক্রিয়ায় একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার সিগন্যাল দেখা যাচ্ছে। ঋণখেলাপি থাকা অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেবে বলে আশা করি।”

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় এলাকায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তার বক্তব্য, “নিরাপত্তাহীনতার মধ্যেও আমরা মাঠে কাজ চালিয়ে যাব। নির্বাচনী প্রস্তুতিতে জামায়াত ও এনসিপির জোট উল্লেখযোগ্য অগ্রগতি দেখাচ্ছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা