প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোপালগঞ্জে তিনটি গুদামে ১৮০০ মণ পাট পুড়ে কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ১৮০০ মণ পাট পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে আনুমানিক ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাস্থলেই মুকসুদপুর সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুকসুদপুর ও কাশিয়ানীর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীরা জানান, সুনীল সাহার প্রায় ১,৩০০ মণ, নির্মল সাহার ১৭৫ মণ এবং ইকরাম মিয়ার প্রায় ৩০০ মণ পাট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ব্যবসায়ীরা শোক ও হতাশা প্রকাশ করেছেন।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনের প্রকৃত সূত্রপাত এখনও অজানা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাটের গুদামের পেছনের কাঠের গুড়ি থেকে আগুন ছড়িয়েছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা