প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন ডা. তাসনিম জারা। মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়ার পর নির্বাচন কমিশনে করা আপিল গ্রহণ করায় তার প্রার্থিতা পুনরায় বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়। এর মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার পূর্বের সিদ্ধান্ত বাতিল হয়ে ডা. তাসনিম জারার নির্বাচনী পথ উন্মুক্ত হলো।

সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. তাসনিম জারা জানান, আপিল মঞ্জুর হওয়ায় তিনি জনগণের সমর্থন নিয়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন ডা. তাসনিম জারা, যার নিষ্পত্তি আজ নির্বাচন কমিশন করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা