আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ডা. তাসনিম জারা। নির্বাচন কমিশনে করা আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে কমিশন রিটার্নিং কর্মকর্তার বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ডা. তাসনিম জারার প্রার্থিতা বহাল রাখে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে, মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হওয়ায় নির্বাচন কমিশনে আপিল করেন ঢাকা-৯ আসনের এই স্বতন্ত্র প্রার্থী। আপিল মঞ্জুর হওয়ায় নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হলো ডা. তাসনিম জারার।