প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রার্থীতা ফিরে পেলেন জামায়াত নেতা ড. হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

কক্সবাজার-২ আসন (মহেশখালী ও কুতুবদিয়া) থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদের প্রার্থিতা আপিল শুনানিতে বহাল রাখা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে নির্বাচন কমিশন তার করা আপিল আবেদন গ্রহণ করে। শুনানি শেষে কমিশন ড. হামিদুর রহমান আযাদের দাখিল করা মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ড. হামিদুর রহমান আযাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার বাধা দূর হলো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা