প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কচুয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু

কচুয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬

চাঁদপুর কচুয়া উপজেলার মনপুরার গ্রামে মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাতে মনপুরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাফর মিয়া (৬২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্বামীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই বিকেলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর মিয়ার স্ত্রী হাফেজা বেগম (৫৭)। হাফেজা বেগমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবার থেকে। ঢাকায় নেওয়ার পথিমধ্যে হাফেজা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় মনপুরা পশ্চিম পাড়া কাদির খলিফা বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

এই দম্পতি মৃত্যুকালে দুই ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও মা উভয়কে হারিয়ে সন্তানেরা এখন দিশেহারা।

 

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, দম্পতিটির মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধন ছিল, যা তাদের এমন সমান্তরাল মৃত্যুতে ফুটে উঠেছে।

 

একই দিনে স্বামী ও স্ত্রীর এমন মৃত্যুতে মনপুরা গ্রামসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কাদির খলিফা বাড়িতে ভিড় করছেন শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা