আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের ৬টি ইউনিট কাজ করছে, আরো দুটি ইউনিট আসছে। পাশাপাশি বেশ কয়েকটি গোডাউন রয়েছে। সব গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।