প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদি হত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

‎হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে এ কর্মসূচি করেন তারা।

এসময় তারা বলেন, হাদি হত্যার বিচার না হলে আরেকটা জুলাই হবে। দ্রুত হাদী হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি।বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। প্ল্যাকার্ডে ‘Justice for Hadi’, ‘হাদির হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

‎এ সময় হাদি হত্যার ২৪ দিনেও প্রকৃত আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। একই সাথে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান  ।‎বিক্ষোভের কারণে ঝুমুর চত্বর ও আশপাশের সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পর উল্লেখযোগ্য সময় পার হলেও এখনো দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
‎তারা বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে যমুনা ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আরেকটা জুলাই হবে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকুন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা