প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনে শীর্ষে পিপলস লিজিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদরের পতনে শীর্ষ অবস্থানে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ডিএসই সূত্র জানায়, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়সা কমে যায়, যা শতাংশের হিসাবে প্রায় ১০ দশমিক ৬৩ ভাগ পতন। এর ফলে দরপতনের তালিকায় শীর্ষ স্থানে অবস্থান নেয় প্রতিষ্ঠানটি।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এফএএস ফাইন্যান্স, যার শেয়ারদর কমেছে প্রায় ১০ দশমিক ৫২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর নেমেছে প্রায় ১০ দশমিক ২০ শতাংশ।

এছাড়াও এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ফ্যামিলিটেক্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা