সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি শেয়ার লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন সিটি ব্যাংকের মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ৭৮ লাখ টাকা, যা দিয়ে প্রতিষ্ঠানটি দিনের লেনদেন তালিকার প্রথম অবস্থান দখল করে।
লেনদেনের পরিমাণে দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৮ কোটি ৪৬ লাখ টাকা। আর তালিকার তৃতীয় অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনসের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ৩২ লাখ টাকা।
এছাড়া এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম, উত্তরা ব্যাংক, ফাইন ফুডস, যমুনা ব্যাংক, রবি আজিয়াটা পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।