প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৭.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,১০০ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ বেড়ে ১,০১৪ পয়েন্টে পৌঁছেছে, যা ৫.৪৮ পয়েন্টের বৃদ্ধি। ‘ডিএস-৩০’ সূচকও ৬.১৭ পয়েন্ট বেড়ে ১,৯১৯ পয়েন্টে অবস্থান করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা