প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অস্বাভাবিক দাম বৃদ্ধির মধ্যে সারাদেশে বন্ধ এলপিজি সিলিন্ডার সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে দেশের সব স্থানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা। এতে ভোক্তারা চরম দুর্ভোগে পড়েছেন।

কারওয়ান বাজার ও অন্যান্য এলাকায় দেখা যায়, যেসব দোকান থেকে সাধারণত সিলিন্ডার পাওয়া যেত, এখন সেখানে কোনো সরবরাহ নেই। দোকানি জানিয়েছেন, ডিস্ট্রিবিউটররা সিলিন্ডার সরবরাহ বন্ধ রেখেছেন, ফলে গ্রাহকদের ফিরিয়ে দিতে হচ্ছে।

হোটেলগুলো বিকল্প ব্যবস্থা নিয়ে রান্নার কাজ চালু রাখলেও অনেক বাসাবাড়িতে চুলা জ্বালানো যায়নি। ভোক্তারা একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন।

এদিকে, আজ বিকেল ৩টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সমস্যার সমাধান ও সরবরাহ পুনরায় শুরু করার আলোচনা হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা