প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৬ লাখ ৭৭ হাজার প্রবাসীর কাছে পাঠানো হলো পোস্টাল ব্যালট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের মধ্যে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জনের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন নিবন্ধন করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধিত রয়েছেন।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, ১০ জানুয়ারির মধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানোর কাজ সম্পন্ন হবে। তিনি আরও সতর্ক করেছেন যে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা প্রতিটি ভোটারের দায়িত্ব এবং লঙ্ঘন হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

তিনি জানান, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং তার আগেই প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এছাড়া, ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্বের বিভিন্ন দেশে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সিঙ্গাপুরে ১৭ হাজার ৭৫৯ জন এবং সৌদি আরবে ১২ হাজার ভোটার পোস্টাল ব্যালট পেয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা