প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৭ জানুয়ারি) লেনদেন শুরু থেকেই উত্থানের ছোঁয়া লক্ষ্য করা গেছে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১২টা পর্যন্ত অর্থাৎ লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.২৪ পয়েন্ট কমে ৪,৯৯৭ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহ সূচক (ডিএসইএস) ৬.২২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,০১১ পয়েন্টে পৌঁছেছে। একই সময় ডিএস-৩০ সূচক ১৭.৭৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৯১৩ পয়েন্টে।

আজকের লেনদেনের সময় মোট ১৮৬ কোটি ২১ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে। লেনদেনে অংশগ্রহণ করা কোম্পানিগুলোর মধ্যে ২৩৮টির শেয়ার দর বেড়েছে, ৬৯টির দাম কমেছে, এবং ৭৪টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে বিনিয়োগকারীদের উৎসাহ বৃদ্ধির কারণে বাজারে ধীরে ধীরে ক্রেতাদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা