প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জকসু : ঘোষিত ৮ কেন্দ্রের ফলে ভিপি–জিএস–এজিএসে এগিয়ে শিবির প্যানেল 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স বিভাগের কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন কমিশনার ড. আনিছুর রহমান। এর আগে সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগের কেন্দ্রগুলোর ফল প্রকাশ করা হয়।

ভিপি (সহ-সভাপতি) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৮১০ ভোট, যা তাকে শীর্ষ অবস্থানে রেখেছে। ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট, খুব কাছাকাছি অবস্থান করছেন তিনি।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮২৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২২ ভোট।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে এই পদে মাসুদ রানা পেয়েছেন ৭৯৯ ভোট, যেখানে ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৫০ ভোট।

ভূগোল ও পরিবেশ বিভাগ ভিপি: রিয়াজুল ইসলাম (১০০), একেএম রাকিব (৯১) জিএস: আব্দুল আলিম আরিফ (৯০) এজিএস: মাসুদ রানা (৯৮)

নৃবিজ্ঞান বিভাগ ভিপি: রিয়াজুল ইসলাম (১২৮) জিএস: আব্দুল আলিম আরিফ (১২৩) এজিএস: এবিএম তানজিল (১২৬)

লোকপ্রশাসন বিভাগভিপি: একেএম রাকিব (১৩২) জিএস: আব্দুল আলিম আরিফ (১২৩) এজিএস: মাসুদ রানা (১৩০)

ফার্মেসি বিভাগ ভিপি: রিয়াজুল ইসলাম (৭৮) জিএস: আব্দুল আলিম আরিফ (৮৩)
এজিএস: মাসুদ রানা (৭৮) সিএসই ও জিইবি বিভাগ (সম্মিলিত ফল)

ভিপি: রিয়াজুল ইসলাম (১৫৭), রাকিব (১৩৩) জিএস: আব্দুল আলিম আরিফ (১৫৮) জিএস: মাসুদ রানা (১৪৭)

মাইক্রোবায়োলজি বিভাগ ভিপি: রিয়াজুল ইসলাম (৮৭) জিএস: আব্দুল আলিম আরিফ (৮৫) এজিএস: মাসুদ রানা (৮১)

ফিন্যান্স বিভাগ ভিপি: একেএম রাকিব (২৩১), রিয়াজুল ইসলাম (১৩৮) জিএস: আব্দুল আলিম আরিফ (১৬৩) এজিএস: আতিকুর রহমান তানজিল (১৭৮), মাসুদ রানা (১৬৩)

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা