দেশের চাবি আপনার হাতে, এ স্লোগানকে সামনে রেখে সারাদেশে ঘুরছে ভোটের গাড়ি।যার লক্ষ্য গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে ভোটারদের সচেতন করা।সে কর্মসূচির আওতায় ভোটের গাড়ি এবার এসেছে লক্ষ্মীপুর জেলার উত্তর স্টেশনে।তবে এই ভোটের গাড়ি আসার বিষয়ে অনেকেই জানেন না।
মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রোগ্রাম শুরু হয় বেলা ১১ টায় আর শেষ দুপুর ১২ টায়।গাড়ির সামনে উপস্থিতরা জানান, এইখানে এসে ভোটাধিকার প্রয়োগ, গণভোটের বিষয় জেনেছেন তারা।
তবে অনেকেই বলছেন, একটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে উদ্যােগটি গুরুত্বপূর্ণ। তবে সীমিত সময়ের কার্যক্রম জেলা শহরেরও সিংহভাগ মানুষের মাঝেই পোছাতে পারেনি।
গণতন্ত্র শক্তিশালী করতে সচেতনা এ ধরনের কর্মসূচি জরুরি। তবে তা হতে হবে অন্তর্ভুক্তিমূলক ও পর্যাপ্ত সময় নিয়ে বলছেন সচেতন মহল