জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে জানিয়েছেন যে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি ডিজেবল করা হয়েছে।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার “হাসনাত আবদুল্লাহ” নামের ব্যক্তিগত প্রোফাইল কিছুদিন আগে ডিজেবল করা হয়েছে। ভারতবিরোধী অবস্থান ও কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে প্রোফাইলটি বন্ধ করা হয়েছে।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, প্রোফাইল বন্ধ থাকায় তিনি সম্প্রতি সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি। তিনি নিশ্চিত করেছেন, এবার থেকে নিজের ভেরিফাইড পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন। এই পেজটি পূর্বে মূলত এডমিনদের মাধ্যমে পরিচালিত হতো।
লাইভ বার্তায় তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ‘আমার কথা এবং সংবাদ সবার কাছে পৌঁছানোর জন্য আপনারা এই পেজটি শেয়ার করবেন।’