প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জীবিকার সংকট কাটাতে কোরআন-হাদিসের আলোকে ১০টি কার্যকর আমল

জাবির আহমেদ জিহাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

পার্থিব জীবন ক্ষণস্থায়ী হলেও এতে স্বস্তি ও স্থিতি মানুষের জন্য অত্যন্ত জরুরি। জীবনযাপন ও জীবিকার চাপ অনেক সময় মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় এবং আল্লাহর স্মরণে শৈথিল্য তৈরি করে। এ কারণেই কোরআন ও হাদিসে জীবিকা বৃদ্ধি, বরকত ও প্রাচুর্য লাভের জন্য দোয়া ও নানা আমলের কথা বলা হয়েছে।

ইসলামি গ্রন্থসমূহে বর্ণিত এমন কিছু আমল রয়েছে, যেগুলো অবলম্বন করলে জীবনে প্রশান্তি আসে এবং রিজিক সহজ হয়। নিচে কোরআন ও হাদিসের আলোকে জীবিকা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ১০টি আমল তুলে ধরা হলো—

১. তাকওয়া বা আল্লাহভীতি অবলম্বন:
আল্লাহভীতি জীবিকা ও জীবনের সংকট নিরসনের অন্যতম উপায়। আল্লাহ তাআলা তাকওয়াবানদের জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন বলে কোরআনে ঘোষণা রয়েছে।

২. তাওবা ও ক্ষমা প্রার্থনা
পাপ মানুষের জীবিকায় বাধা সৃষ্টি করে। নিয়মিত তাওবা ও আল্লাহর কাছে ক্ষমা চাইলে গুনাহ মাফ হয় এবং রিজিকের দুয়ার খুলে যায়।

৩. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে এবং রিজিক বৃদ্ধি পায় ,এ কথা হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে।

৪. আল্লাহর পথে ব্যয় করা
দান-সদকা ও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করলে আল্লাহ তা বহুগুণে ফিরিয়ে দেন এবং জীবিকা প্রশস্ত করেন।

৫. দুর্বল ও অসহায়দের প্রতি সহানুভূতি
দরিদ্র, অসহায় ও দুর্বলদের সাহায্য করলে আল্লাহ সেই উসিলায় রিজিক ও সাহায্যের ব্যবস্থা করে দেন।

৬. মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে ইবাদত
ইখলাসের সঙ্গে ইবাদতে মনোযোগ দিলে আল্লাহ মানুষের অন্তরের অভাব দূর করে দেন এবং দুনিয়ার দুশ্চিন্তা হালকা করে দেন।

৭. কৃতজ্ঞতা আদায় করা
প্রাপ্ত নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলে সেই নিয়ামত বহাল থাকে এবং আরও বৃদ্ধি পায়।

৮. বিয়ের মাধ্যমে জীবনকে স্থিতিশীল করা
বিয়ে মানুষের জীবনে ভারসাম্য আনে এবং আল্লাহ তাঁর অনুগ্রহে অভাব দূর করে দেন বলে কোরআনে উল্লেখ রয়েছে।

৯. হজ ও ওমরাহ পালন
হজ ও ওমরাহ পাপের পাশাপাশি দারিদ্র্যও দূর করে এবং জীবনে বরকত আনে।

১০. হালাল উপায়ে পরিশ্রম ও জীবিকার চেষ্টা
দোয়ার পাশাপাশি হালাল পথে পরিশ্রম করাও জরুরি। নামাজ শেষে জীবিকার অনুসন্ধানে বের হওয়ার নির্দেশ কোরআনে দেওয়া হয়েছে।

ইসলামের এই নির্দেশনাগুলো অনুসরণ করলে জীবনের সংকট দূর হয়ে আসে স্বস্তি ও স্থিতি। আল্লাহ তাআলা সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন আমিন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা