প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংকটজনক অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬

জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গুরুতর সংকটাপন্ন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে।

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কাদের। এর আগে, ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন কাদের। নিউ টাউনের নিজের বাড়িতেও চলছিল অক্সিজেনের ব্যবস্থাপনা।

বিশ্বস্ত সূত্র জানায়, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় এবং ভর্তি হওয়ার পর ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে অবস্থা এখনও সংকটজনক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা