প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৪০ পয়সা বেড়ে যায়, যা শতাংশের হিসাবে ৮ দশমিক ৪০ ভাগ। এই দর বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি দিনের সর্বোচ্চ দর বৃদ্ধিকারী কোম্পানি হিসেবে উঠে আসে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল। প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৭৭ শতাংশ। আর তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ।

এছাড়া দিনটিতে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে জায়গা করে নিয়েছে আরও কয়েকটি কোম্পানি। এগুলো হলো— নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সমতা লেদার এবং আরডি ফুড।

বাজার বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট কিছু শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় এ ধরনের দর বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা