প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২২ কোটি ৭৯ লাখ টাকা, যা তালিকার শীর্ষ অবস্থান নিশ্চিত করে।

লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল উত্তরা ব্যাংক। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ২৭ লাখ টাকার। আর ১৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

এছাড়া দিনের লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং রহিমা ফুড কর্পোরেশন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট কিছু শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় লেনদেনের তালিকায় এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা