প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি বাংলাদেশ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। যেকোনো আন্তর্জাতিক বিরোধের সমাধানে কূটনৈতিক উদ্যোগ ও সংলাপকেই সবচেয়ে কার্যকর পথ হিসেবে মনে করে বাংলাদেশ।

এতে আরও উল্লেখ করা হয়, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি অটুট রয়েছে এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা বজায় রাখাই আন্তর্জাতিক শান্তির মূল ভিত্তি।

এর আগে গত শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের বাহিনী সেখানে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সোমবার তাকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির করার কথা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলা যদি তেল খাত উন্মুক্তকরণ ও মাদক পাচার রোধে সহযোগিতা না করে, তবে নতুন করে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়া হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা