বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই শোকবার্তা হস্তান্তর করেন।
শোকবার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।