ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে আপিল আবেদন জমা দেন। এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচন কমিশন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি আপিল বুথ স্থাপন করা হয়েছে।
ইসি সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী নিজে অথবা তার লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবাদানকারী সংস্থাও আপিল দায়ের করতে পারবে। আপিল জমার শেষ সময় ৯ জানুয়ারি বিকেল ৫টা।