প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬

ব্ল্যাকমেইল, প্রতারণা ও মামলা-বাণিজ্যের অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে আদালত।সোমবার (৫ জানুয়ারি) সুরভীর আইনজীবী রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজের বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সুরভী প্রায় আড়াই কোটি টাকা আদায় করেছেন।

তদন্তে আরও জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত তাহরিমা জামান সুরভী ওই চক্রের নেতৃত্বে ছিলেন। অভিযোগ অনুযায়ী, চক্রটি ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে মোট প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।

মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে, সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য বাদীর এজাহারের সঙ্গে পুরোপুরি মিলে না। মামলাটি ২০২৫ সালের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা