প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (৫ জানুয়ারি) দেশের সব টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের নজরে এসেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই সিদ্ধান্তের পেছনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা উপস্থাপন করেনি।

এতে আরও বলা হয়, বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে বাংলাদেশের সাধারণ মানুষ গভীরভাবে ব্যথিত, ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। বিষয়টি জাতীয় ক্রীড়াঙ্গনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ধরনের খেলা, অনুষ্ঠান ও সংশ্লিষ্ট আয়োজন টেলিভিশনে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা