সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্র জানায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বাড়লেও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৭ ও ১ হাজার ৮৮৫ পয়েন্টে দাঁড়ায়।
এ সময় পর্যন্ত ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড মিলিয়ে লেনদেন হয়েছে প্রায় ৮৯ কোটি ২৮ লাখ টাকার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৫টির শেয়ারদর বেড়েছে, ৯৭টির কমেছে এবং ৭৮টির দর অপরিবর্তিত রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, রহিমা ফুড, সিটি ব্যাংক, মালেক স্পিনিং, ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সায়হাম কটন, উত্তরা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।
বাজারের শুরুতে সূচকে কিছুটা অস্থিরতা দেখা যায়। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স ৮ পয়েন্ট বাড়লেও সকাল ১০টা ১০ মিনিটে তা আগের অবস্থান থেকে ৯ পয়েন্ট কমে যায়। পরে আবার সূচক ঊর্ধ্বমুখী হয়ে সকাল ১০টা ২০ মিনিটে আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৬ পয়েন্টে উঠে আসে।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৮১০ পয়েন্টে অবস্থান করলেও পরবর্তীতে সূচকের গতি কিছুটা ঊর্ধ্বমুখী দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে মোট লেনদেন হয়েছে ২ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এ সময় ৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৫টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে।