প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬

সিলেট নগরী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ভোররাতে স্বল্পস্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড ধরে এ কম্পন টের পান স্থানীয়রা। হঠাৎ কম্পনে অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন।রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসীর অনেকে ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সিলেট শহরের জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানাসহ দক্ষিণ সুরমা, জৈন্তাপুর এবং কোম্পানিগঞ্জ উপজেলাতেও কম্পন অনুভূত হয়েছে।

 

ভূমিকম্পের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোথাও কোনো প্রাণহানি বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা