প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

আগামী ৩ মাস বন্ধ থাকছে এনইআইআর পদ্ধতি: ডিসি মাসুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী তিন মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

আজ রোববার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ডিসি মাসুদ আলম বলেন, তিন মাস পর এনইআইআর কার্যকর হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গ্রেপ্তার ১১ জনকে ছেড়ে দেওয়া হবে ।

এর আগে, কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা মোবাইল ফোন ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, রায়টকার ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা