প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নি’হত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জরপুর সীমান্তে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম নামে এক বাংলাদেশী নিহত হয়েছে বলে জানা গেছে । নিহত রবিউল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাত রোশিয়া গ্রামের নেজাম উদ্দিনের ছেলে।

আজ রবিবার (৪ জানুয়ারি)নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত কয়েক দিন আগে ভারতে গরু আনতে যায় রবু। এসময় জোহর পুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান রবিউল ইসলাম রোবু।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দায়িত্বপ্রাপ্ত ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় একজন বাংলাদেশি মারা গেছেন এমন তথ্য জেনেছি। এর পরিপ্রেক্ষিতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে বিএসএফ চিঠির উত্তর দেয়নি এখনো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা