প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন বিল্লাল হোসেন মিয়াজী।

বুধবার রেদোয়ান আহমদ অন‍্যদলে যোগদান করায় মহাসচিবের পদ শূন্য হওয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে পরামর্শ করে তাকে এ পদে মনোনীত করেন।

বিল্লাল হোসেন মিয়াজী প্রতিষ্ঠালগ্ন থেকে এলডিপির সঙ্গে যুক্ত আছেন। এর আগে তিনি কেন্দ্রীয় সদস্য, প্রচার সম্পাদক ও যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা