প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-১১ আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত দেন।

দুপুরে এনসিপির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা-১১ আসনটি রাজধানীর রামপুরা, বনশ্রী, বাড্ডা ও আশপাশের এলাকা নিয়ে গঠিত। এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান ইতোমধ্যেই নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়িয়েছেন।

এর আগে ২৯ ডিসেম্বর নাহিদ ইসলামের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। ঢাকার বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা ও কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর নিকট তার প্রতিনিধি দল ফরম জমা দেন।

নাহিদ ইসলামের হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মোট মূল্য ২৬,০৫,৩৬৩ টাকা, যা বর্তমানে আনুমানিক ৩০ লাখ টাকা। এর মধ্যে নগদ আছে ১৯,৫০,০০০ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৩,৮৫,৩৬৩ টাকা, গয়না ৭,৭৫,০০০ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ১,০০,০০০ টাকা এবং আসবাব ১,৭০,০০০ টাকা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা