প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল ভারতীয় বোর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬
আইপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কেকেআরকে মুস্তাফিজুরকে স্কোয়াড থেকে ছাড়তে বলা হয়েছে। যদি তারা তার পরিবর্তে অন্য খেলোয়াড় নেয়ার সিদ্ধান্ত নেয়, তাতেও অনুমতি দেওয়া হবে।”

আইপিএল নিলামে মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ানো হয়েছিল। তবে তার অন্তর্ভুক্তিকে ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে হিন্দুত্ববাদী কিছু নেতাদের বিক্ষোভের কারণে এই সিদ্ধান্ত নেয়ার দিকে বোর্ডকে বাধ্য হতে হয়েছে।

বিসিসিআইয়ের বাংলাদেশবিরোধী হস্তক্ষেপের পর স্পষ্ট হয়ে গেছে যে আইপিএল ২০২৬ মৌসুমে মুস্তাফিজুরকে কেকেআর খেলাতে পারবে না। এখন দলটির সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে—এই অভিজ্ঞ বাঁহাতি পেসারের জায়গায় কার্যকর বিকল্প খেলোয়াড় নির্বাচন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা