প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুর-২ আসনে ড. সামিউল হক ফারুকীর মনোনয়ন বৈধ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (১৩৯) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানান।

এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জামালপুর-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ড. অধ্যক্ষ মো. সামিউল হক ফারুকী তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের পুরো প্রক্রিয়ায় তার সঙ্গে ছিলেন ইসলামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় দায়িত্বশীলরা।

এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. সামিউল হক ফারুকী ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সুলতান মাহমুদ বাবু ,ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী

অপরদিকে, বিভিন্ন ত্রুটি ও অনিয়মের কারণে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান, বিএনপির শওকত হাসান মিয়া, স্বতন্ত্র প্রার্থী মীর শরীফ হাসান লেনীন, জাতীয় পার্টি (জেপি)-এর মোস্তফা আল মাহমুদ এবং জাতীয় পার্টি (জেপি)-এর মো. আনোয়ার হোসেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা