প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ হিসেবে অনুমোদন পেয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা মহানগর এলাকার আসনগুলোর মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার এই সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের দাখিল করা হলফনামা ও সংশ্লিষ্ট কাগজপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। যাচাইয়ে কোনো ধরনের অসংগতি বা আইনি জটিলতা না পাওয়ায় তার মনোনয়ন গ্রহণে বাধা নেই বলে জানানো হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর, মনোনয়ন জমার শেষ দিনে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, রোববার (৪ জানুয়ারি) দেশের সব আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। যাচাই শেষে কোনো প্রার্থীর মনোনয়ন নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা