আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান।
এর আগে গত ২৮ ডিসেম্বর ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন ইশরাক হোসেন।
সাবেক ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন তার হলফনামায় পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী, তার বয়স ৩৮ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এমএসসি।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে তার নামে কোনো ফৌজদারি মামলা নেই। অতীতে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ২১টি মামলা থেকে তিনি আদালতের মাধ্যমে অব্যাহতি পেয়েছেন বলে হলফনামায় জানিয়েছেন।