ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ সিদ্ধান্ত জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই প্রক্রিয়ায় তারেক রহমানের দাখিল করা মনোনয়নপত্রে কোনো অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি। সে কারণে তা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।
এর আগে, গত সোমবার (২৯ ডিসেম্বর) বগুড়া-৬ সদর আসনের জন্য তারেক রহমানের মনোনয়নপত্র জেলা বিএনপির সভাপতি ও নির্বাচন সমন্বয়কারী রেজাউল করিম বাদশা জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা দেন।
উল্লেখ্য, একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ হিসেবে অনুমোদন পেয়েছে।