গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) আসর নামাজের পর মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা, বিএনপির মুকসুদপুর থানার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সভাপতি মো. ফরিদ আহম্মেদ মিয়া।
প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মণ্ডল এবং সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব হাসান বাবর।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান ও কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, ধর্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রাব্বী আকাশসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা এবং হাকীমুল উম্মাহ ন্যাশনাল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান ও ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাওলানা মো. নূরুল্লাহ।
দোয়া শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।