প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণে শীর্ষ অবস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্র জানায়, দিনটিতে কোম্পানিটির মোট ১৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মাধ্যমে লেনদেনের তালিকায় প্রথম স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল উত্তরা ব্যাংক পিএলসি। ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২০ লাখ টাকার। আর তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৬৪ লাখ টাকা।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সিটি ব্যাংক, রহিমা ফুড, সায়হাম কটন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা