প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় বই উৎসবে নতুন বই বিতরণ 

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

কাউনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার দুপুরে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ ১ জানুয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক দিপ্তী রাণী, সহকারী শিক্ষক অভয় চন্দ্র, তানজিন সুলতানা শহিদুল ইসলাম,আব্দুল জলিল প্রমূখ।

একই দিনে এক যোগে উপজেলার ৩৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা