প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনায় জামালপুরের সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার (১ লা জানুয়ারি) সরিষাবাড়ী আর.ডি.এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জামালপুর জেলা কমান্ড্যান্ট আয়োজিত এই কার্যক্রমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চক্ষু চিকিৎসাসহ চোখের অপারেশনের সুবিধা পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জানান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় থেকে শীতার্ত ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ এবং হতদরিদ্র কামরাবাদ ইউনিয়নের ভিডিপি দলনেত্রী রিনা বেগম এর আনসার ও ভিডিপির অর্থায়নে বসতঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা