প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বছরের প্রথম দিনে বালুবোঝাই ট্রাক উল্টে নিহত চার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ট্রাক বাজারের ভেতরে ঢুকে উল্টে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়ে এবং উল্টে যায়। সে সময় বাজারে লোকজন উপস্থিত থাকায় হতাহতের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা