প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কবিতা- বিনম্র শ্রদ্ধা হে দেশমাতা

অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫

পদে পদে কতো ছিলো বাঁধা
পরিবেশে ছিলো কত প্রতিকুলতা
নত করেনি অন্যায়ের কাছে মাথা!!
লোহার টুপি কত মগজ খেলো
সন্ধি করার কত ফন্দি আটলো
তবু্ও তাহারে টলানো নাহি গেলো!!

দেশের মাটিকে ভালোবাসে
কাটায়নি জীবন আরাম-আয়েশে
কারাবরণ করেছে হেসেহেসে!!
বুকে বিঁধেছে কত বেদনার তীর
সঠিক সিদ্ধান্তে সদাই ছিলো স্থির
প্রেরনার উৎস সে এক মহীয়সী বীর!!

কত বাধা এলো করেছিলো কঠিন পন
দেশের মাটিকে ভালোবাসবে অনুক্ষণ
শেষ বিদায়ে ভালোবাসায় সিক্ত হলো জীবন!!
বিউগলে করুণঘন সুর বাজে
সেজেছে আজ বিজয়িনীর সাজে
চিরদিন রবে লাল সবুজের মাঝে!!!

কেমনে শুধিবো তাহার ঋণ
ধৈর্য্য ছিলো যার অপরিসীম
স্বরণীয় হয়ে থাকবে চিরদিন!!
অন্তর থেকে জানাই বিনম্রশ্রদ্ধা
বেহেশতে স্থান দিও তাঁহারে
হে পরম দয়ালু সৃষ্টিকর্তা!!!”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা