প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত 

চবি প্রতিনিধি 
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩১ ডিসেম্বর ) বাদ জোহর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের সকল ডিন সহ অন্যান্য শিক্ষক,কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব সহ চাকসু নেতৃবৃন্দ।

 

উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, ” দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী, গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি এবং উনাকে জান্নাত নসিব করুন।”

 

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর সকাল ৬ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা