প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় নেতাসহ দুইজনকে বহিষ্কার করলো বিএনপি

নারায়ণগঞ্জ  প্রতিনিধি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ শাহ আলমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। ৩০ ডিসেম্বর ( মঙ্গলবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য- মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো।

জানাযায়, দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং মোহাম্মদ শাহ আলম সতন্ত্রভাবে নির্বাচনে অংশ করার ঘোষণা দেন, এবং মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দেয়। যদিও নারায়ণগঞ্জ-৪ আসনটি শরিকদের ছেড়ে দিয়েছিল বিএনপি। এর পর থেকে আসনটি ঘিরে বিএনপি এবং জোটের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেতাকর্মীদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য নারায়ণগঞ্জ-৪ ছাড়াও নারায়ণগঞ্জ-৩ থেকেও মোহাম্মদ গিয়াসউদ্দিন নির্বাচন করার গুঞ্জন শোনা যাচ্ছিল এছাড়াও তাকে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচনীয় প্রচারণা করতে দেখা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা