প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে হা-ওয়েল টেক্সটাইলস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সিটি ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইলস, রানার অটো, ইস্টার্ন লুব্রিকেন্টস, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা