প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদির অসুস্থ মায়ের খোঁজ নিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫

শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হাসপাতালে উপস্থিত হয়ে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। একই সঙ্গে তিনি সর্বোচ্চ ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

এ সময় ডা. শফিকুর রহমান মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

হাসপাতাল পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফ নেতৃবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা